spot_img
spot_img

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১১

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানী মালের মাফান্নু এলাকায় অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে যারা মারা গেছে তাদের জাতীয়তা সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের তথ্যমতে, ৯ জন ভারতীয় ও দু’জন বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন। তবে এখনও আহত অনেকের পরিচয় নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ