spot_img
spot_img

মালাউইতে কলেরার মারাত্মক প্রাদুর্ভাবে ২১৪ জনের মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে কলেরার মারাত্মক প্রাদুর্ভাবে মারা গেছেন ২১৪ জন।

বুধবার (৯ নভেম্বর) মালাউইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য সামনে আনে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আফ্রিকার এই দেশটিতে চলতি বছরের মার্চ মাস থেকে ৭ হাজার ৪৯৯ জন কলেরায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দেশটিতে সংক্রামক এই রোগের ছড়িয়ে পড়াকে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায়, কলেরা সংক্রমণ প্রতিরোধে মালাউইকে ওরাল কলেরা ভ্যাকসিনের ২৯ লাখ ডোজ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ