spot_img
spot_img

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

উত্তর মিশরের নীল ডেল্টায় এলাকায় মিনিবাস উল্টে খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) মিসরের আগা শহরের কাছে নীল ডেল্টা এলাকার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ৩৫ যাত্রী বহনকারী বাসটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মানসুরিয়া খালে পড়ে যায়। ঘটনার পর সাময়িক সময়ের জন্য মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট।
spot_img
spot_img
spot_img

সর্বশেষ