spot_img
spot_img

ভারত যত ইচ্ছা রাশিয়ার তেল কিনুক, আমাদের আপত্তি নেই : মার্কিন অর্থমন্ত্রী

ভারত যদি পশ্চিমা বীমা, আর্থিক ও সামুদ্রিক পরিষেবাগুলো থেকে দূরে সরে গিয়ে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখতে চায় ততে আমেরিকার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।

তিনি বলেছেন, ভারত চাইলে রাশিয়ার কাছ থেকে যত খুশি তেল কিনতে পারে। এমনকি জি৭ রাশিয়ার তেলের দামে যে সীমা বেঁধে দিতে যাচ্ছে তার থেকে বেশি দামে।

আমেরিকা-ভারত অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার লক্ষ্যে ভারতের রাজধানী দিল্লিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের ফাঁকে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন ইয়েলেন।

তেল বিক্রি থেকে রাশিয়ার রাজস্ব আয় হ্রাসে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করে দিতে চাইছে। যা বিশ্ববাজারে তেলের দাম কমিয়ে রাখতে সহায়তা করবে বলেও মনে করেন ইয়েলেন।

শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের দামের উপর আরোপ করা ওই ক্যাপ কার্যকর করবে। রাশিয়া যদি বেঁধে দেওয়া ওই দামে তেল বিক্রি করতে রাজি না হয় তবে ইইউ দেশটির কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে।

ইয়েলেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে তখন দেশটি এখন যে পরিমাণ তেল বিক্রি করতে পারছে সেই পরিমাণ তেল বিক্রি করাও তাদের জন্য কঠিন হয়ে পড়বে। রাশিয়া এখন হন্যে হয়ে ক্রেতা খুঁজছে এবং অনেক ক্রেতা পশ্চিমা পরিষেবাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ