spot_img

মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী শিক্ষা সিলেবাস এদেশে চলতে পারেনা : মাওলানা ইউনুছ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, পাঠ্যপুস্তক থেকে হিন্দুত্ব ও নাস্তিক্যবাদ সম্বলিত সব লেখা বাদ দিতে হবে। শিক্ষা কারিকুলামে ডারউইনের বিবর্তনবাদ ও হিন্দুত্ববাদের অনুপ্রবেশ মুসলিম ঐতিহ্য ধ্বংসের নীল নকশার বিরুদ্ধে দেশবাসী রুখে দাড়াবে। তিনি ইসলামী আন্দোলন ঘোষিত ১০ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের স্কুল, কলেজ ও মাদরাসার সিলেবাসে ভিনদেশী আগ্রাসন মুসলিম উম্মাহকে ভাবিয়ে তুলেছে। ইসলামী তাহজীব-তামাদ্দুন, কৃষ্টি-সভ্যতায় বেড়ে উঠা মুসলিম পরিবারের শিক্ষার্থীদেরকে পরিকল্পিত ভাবে ধর্মহীন ও নাস্তিক্রবাদী হিসেবে গড়ে তুলতেই এ চক্রান্ত।

তিনি বলেন, ইসলামী শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই মাদরাসার পাঠ্যক্রম চালু রাখতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ষড়যন্ত্রের পরিণাম শুভ হবে না। শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ও নৈতিকতা শিক্ষা বাদ দেয়ার কুফল সর্বত্র ছড়িয়ে পরছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভার্চুয়াল বৈঠকে ৪৭ লাখ টাকা আপ্যায়ন বিল হয়। এই সংবাদ এখন টক অব দ্যা কান্ট্রি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ