spot_img
spot_img

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার খবর গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিকের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ নভেম্বর ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে দাবি করেছেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হবে। যা ভিত্তিহীন ও গুজব।

প্রকৃতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হবে মর্মে কোনো মন্তব্য করেননি।

এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ