spot_img

শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না দেয়া অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন

বিদেশে উচ্চশিক্ষার পথ রুদ্ধ না করে সরকারকে অবৈধ উপায়ে টাকা পাচার বন্ধ করা করার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এক যৌথ বিবৃতিতে বলেন, একটি দেশ এগিয়ে যায় প্রধানত শিক্ষা, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে। শিক্ষা যখন জাতির মেরুদণ্ড তখন জ্ঞানান্বেষণে বিদেশ গমনে আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ফি’র টাকা পাঠাতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না দেয়া তাদের প্রতি চরম অবিচার এবং সম্পূর্ণ অযৌক্তিক একটি বিষয়।

তারা বলেন, গত মাসের শেষ দিক থেকেই ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, চীন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে শিক্ষার্থীরা তাদের টাকা ব্যাংক থেকে পাঠাতে পারছে না। ডলার সংকটের কারণ দেখিয়ে ব্যাংকগুলো তাদের এই কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং এতেই বিপাকে পড়েছে বিদেশে উচ্চশিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এই অচলাবস্থার সুযোগ নিয়ে অবৈধভাবে টাকা পাঠানো চক্রের দৌরাত্ম্য বেড়ছে উদ্বেজনক হারে। শিক্ষার্থীদের কেউ কেউ বছর দুয়েক অক্লান্ত চেষ্টার ফলে ভর্তির সুযোগ পেয়েও যেতে পারছে না।

তারা আরও বলেন, ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানা উচিত শিক্ষার্থীরা দেশের সম্পদ। তাদের জ্ঞানার্জনের সুযোগে বাধাগ্রস্ত করা দেশের ভবিষ্যৎ কল্যাণের অন্তরায়। এছাড়াও এসব শিক্ষার্থীদের অনেকাংশ তাদের শিক্ষাজীবনের শেষ দিকে এসে দেশের রেমিট্যান্স বৃদ্ধিতেও অংশ নিয়ে থাকে।

বিদেশে উচ্চশিক্ষার পথ রুদ্ধ না করে সরকারের উচিত অবৈধ উপায়ে টাকা পাচার বন্ধ করা। অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বিদেশযাত্রার সকল প্রতিবন্ধকতা দূর করতে জোরালো দাবি জানান ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ