ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে বিনাবিচারে কমপক্ষে ৮৫০ ফিলিস্তিনি বন্দী আছে বলে জানা গেছে। এসব ফিলিস্তিনিদের ‘প্রশাসনিক আটক’ আইনে গ্রেপ্তার করে বিনাবিচারে বন্দী করে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ফিলিস্তিনের ‘বন্দী এবং প্রাক্তন বন্দী’ বিষয়ক কমিশন এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা সাফাকে কমিশন জানিয়েছে ২০১৫ সালের ইন্তিফাদার পর বর্তমানে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি (৮৫০ জন) ‘প্রশাসনিক আটক’ আইনে বা বিনাবিচারে ইসরাইলী কারাগারে বন্দী আছেন।
কমিশন আরো জানায় ফিলিস্তিনিদের নির্বিচারে নিপীড়ন ও আটকের জন্য ইসরাইল ‘প্রশাসনিক আটক’ আইনটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
উল্লেখ্য; ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের ১৮ শতাংশই বিনাবিচারে জেল খাটছেন। তাদের কথিত ‘প্রশাসনিক আটক’ আইনে গ্রেপ্তার করে বিচারবিহীন অবস্থায় বছরের পর বছর আটক রাখে অবৈধ রাষ্ট্র ইসরাইল।
ইসরাইলী প্রশাসন প্রতি মাসে ২০০ টিরও বেশি ‘প্রশাসনিক আটক’ দেখানর ফলে এই শতাংশ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অবৈধ রাষ্ট্র ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের বিনাবিচারে বছরের পর বছর আটক রাখার জন্য ‘প্রশাসনিক আটক’ নামে একটি কাল আইন তৈরি করেছে। এই আইনে অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনিদের বন্দী রাখতে পারে ইসরাইলী প্রশাসন।
সূত্র : মিডিল ইস্ট মনিটর











