spot_img
spot_img

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির লাখো মানুষ বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তিনি অভিযোগ করে বলেন, রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালানোয় দেশটির বিদ্যুৎ অবকাঠামো মুখ থুবড়ে পড়ায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী অন্ধকারে নিমজ্জিত হয়েছে।

জেলেনস্কি বলেন, বর্তমানে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুতবিহীন অবস্থার রয়েছে। রাশিয়ার হামলায় ওডেসা, ভিনিৎসিয়িা, সুমি ও কিয়েভ অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সবকিছু করছি।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ