দুই মাস আগে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী গুলি করে হত্যা করে ফিলিস্তিনি এক কিশোরকে। ওই কিশোরের মরদেহ ২ মাস পর ফিলিস্তিনের কাছে হস্তান্তর করেছে দখলদার ইসরাইল। নিহত কিশোরের নাম হাইথাম মুবারক (১৭)।
শুক্রবার (১৮ নভেম্বর) ফিলিস্তিনি সিভিল অ্যাফেয়ার্স অথরিটি এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলী কারামিলো চেকপয়েন্টে, রামাল্লার পূর্বে, পশ্চিম তীরের কেন্দ্রে হাইথাম মুবারকের মরদেহ হস্তান্তর করা হয়। রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্সে করে এই মরদেহ হস্তান্তর করা হয়। এসময় ফিলিস্তিনি যোগাযোগ প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
জানা যায়, রবিবার (২০ নভেম্বর) ওই কিশোরের জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ; রামাল্লার উত্তর-পূর্বে আবু ফালাহ শহরের বাসিন্দা মোবারককে (৮ সেপ্টেম্বর) রামাল্লার পূর্বে বেইতেনের একটি বসতি স্থাপনের রাস্তার কাছে ইসরায়েলী বাহিনী গুলি করে হত্যা করে।
সূত্র : আনাদোলু এজেন্সি











