spot_img
spot_img

গাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি এরদোগানের সমবেদনা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি ভবনে আগুন লেগে ২১ জনের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

শুক্রবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জারি করা এক বিবৃতিতে তিনি এই সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গাজায় অগ্নিকাণ্ডে শিশুসহ ২১ ফিলিস্তিনি ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে তাদের ওপর মহান আল্লাহর রহমত বর্ষিত হোক, তাদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফীক দিক এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুক। বন্ধু ও ভাতৃদেশ ফিলিস্তিনের জনগনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

গত বৃহস্পতিবার গাজার জাবালিয়ার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন নিহত হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়াও এতে আরও অনেক লোক আহত হয়েছে।

এই ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার জাতীয় শোক ঘোষণা করেছেন।

জাবালিয়া গাজা উপত্যকার আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড়। এটি গাজা শহরের উত্তরে অবস্থিত। এখানে ২৩ লক্ষ জনগণের বসবাস, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ