spot_img

ঢাকার জজকোর্টে যে ‘জঙ্গি নাটক’ হলো সেটা সন্দেহজনক : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি ঢাকার জজকোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক। হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে জঙ্গি চলে গেল। পুলিশের কোনো নিরাপত্তা নেই। আপনি কি দেশের মানুষকে বেকুব মনে করেন। তাদের আহম্মক মনে করেন? আর মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জঙ্গি সৃষ্টি করছে বিএনপি!

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি কি দেখেননি কিভাগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের নেতা নয়নকে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। এটা তো পুলিশ করেছে। এটা কি জঙ্গির মতো আচরণ নয়? ইলিয়াস আলী গুম। এটাতো জঙ্গিদের কাজ। জাকির খুন। এটাও তো জঙ্গিদের কাজ। প্রকৃতপক্ষে জঙ্গিদের কাজ ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা যে জঙ্গিদের মতো কাজ করে তার প্রমাণ ভুরি ভুরি। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। আসলে তারাই জঙ্গির নাটক করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রুহুল কবির রিজভী বলেন, মানবসেবার মাধ্যমেও কিন্তু রাজনীতিবিদ গড়ে ওঠে। যেমনটি আমাদের নেতা তারেক রহমান মানুষের সেবার জন্য সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও ছুটে গেছেন। তিনি মানুষের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণ করছেন। হুইল চেয়ার বিতরণ করেছেন। বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন। যেমনটি করেছিলেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা দেখেছেন মহামারী করোনাকালেও বিএনপির নেতাকর্মীরা গ্রামে গ্রামে ছুটে গেছেন তারেক রহমানের নির্দেশনায়। সম্প্রতি ভয়াবহ বন্যার সময়ও বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষেরমাঝে ত্রাণ বিতরণ করেছেন। এটাই হচ্ছে দেশনায়ক তারেক রহমানের দর্শন। তারেক রহমানের রাজনীতি অম্লান। তার রাজনীতিকে কখনো মুছে দিতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ