spot_img
spot_img

আরও ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

দুই সহোদরসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রামাল্লা এবং হেবরনে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই সহোদর হলো- জাওয়াদ এবং জাফর রিমায়ি। তাদের বয়স ২২ ও ২১ বছর।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, পশ্চিম রামাল্লাহর কাফর-ইন গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। এতে দুই ভাই নিহত হন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসেইন আল শেখ এই হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথায় হত্যা’ হিসেবে অভিহিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ