spot_img
spot_img

শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের সাথে বসে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখলেন ব্রাজিলের রাষ্ট্রদূত

ফিলিস্তিনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো মাউরো ওলান্ড ব্রাসিল গাজা উপত্যকার রাফাহ শহরের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে পরিদর্শনে যান। এসময় তিনি ফিলিস্তিনিদের সাথে বসে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ দেখেন ।

গত সোমবার (২৮ নভেম্বর) শরণার্থী শিবিরটি পরিদর্শনে যান ব্রাজিলের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ফ্রান্সিসকো রামাল্লা শহর থেকে গাজা উপত্যকায় অবস্থিত “ব্রাজিল শরণার্থী শিবির” পরিদর্শনে যান। ১৯৯০ এর দশকে শরণার্থী শিবিরটি সংস্কার করার জন্য অর্থায়ন করেছিল ব্রাজিল। এজন্য এটি কে “ব্রাজিল শরণার্থী শিবির” বলা হয়। শরণার্থী শিবিরে পৌঁছালে এর বাসিন্দারা রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি ফিলিস্তিনি শরণার্থীদের সাথে বসে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ দেখেন।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ