spot_img

ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৩ সেশনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৩ সেশনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ,
সহ-সভাপতি নুরুল বশর আজিজী ও সেক্রেটারির পদে দায়িত্ব দেওয়া হয়েছে ইউসুফ আহমাদ মানসূরকে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সকালে বাইতুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

মুফতী রেজাউল করীম বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দূর্নীতি চরম আকার ধারণ করেছে। দূর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দূর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিনত হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের বাকস্বাধীনতা নেই৷ সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। বড় দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে দেশের মানুষ আজ আতঙ্কিত। গ্যাস বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন অস্বাভাবিক উর্ধগতিতে জনগন আজ দিশেহারা। দেশের মানুষের এ কষ্ট লাঘবে কেউ সাড়া দেয় না।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আল-আমীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ