spot_img
spot_img

২৪ ঘন্টায় বিশ্বে করোনায় ৭৮৩ জনের মৃত্যু; শনাক্ত ১ লাখ ৯৯ হাজার ২৩

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৭৮৩ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ২৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২ লাখ ৩১ হাজার ৩৮২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ১১৭ জন।

আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮২৭ জন এবং মারা গেছেন ৪১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৮ লাখ ৯৬ হাজার ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬ হাজার ৯৬৩ জন মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ