রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
সোমবার (১২ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ৭ কেজি ৭৬০ গ্রাম গাঁজা এবং ২৩০টি ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে।










