spot_img
spot_img

পশ্চিম তীরে ১৬ বছরের কিশোরীকে হত্যা করেছে ইসরাইলী বাহিনী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী জেনিন শহরে অভিযানের সময় ১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরী জাকারানকে গুলি করে হত্যা করেছে।

আজ সোমবার (১২ ডিসেম্বর) ফিলিস্তিনের সরকারী বার্তা সংস্থা এ বিষয়টি নিশ্চিত করে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা জানায়, দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে জাকারান তার বাড়ির ছাদে অবস্থান করছিল। কিন্তু অভিযান শেষে ইসরায়েলের সৈন্যরা জেনিন শহর ত্যাগ করার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এতে আরও বলা হয়, সৈন্যরা শহরে প্রবেশ করে তিন জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। তখন সন্দেহভাজন ও সেনা সদস্যদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়।

ইসরাইলী সেনাবাহিনী জানায় মেয়েটির মৃত্যুর খবর সম্পর্কে তারা অবগত ছিল ও ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে

চলতি বছর দখলকৃত পশ্চিম তীরে বেশিরভাগ সহিংসতার কেন্দ্রে ছিল নিকটবর্তী নাবলুস ও জেনিন শহর। দখলদার ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই এই অংশে অভিযান পরিচালনা করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছর দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৬৫ জন ফিলিস্তিনের জনগণ নিহত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ