ফিলিস্তিনের দুই সহোদরাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক চালক। নিহত দুই সহোদর হলো মুহাম্মাদ এবং মুহান্নাদ মুতাইর।
পশ্চিমতীরের তল্লাশি চৌকির কাছে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের কর্মকর্তারা জানায়, দক্ষিণ নাবলুসের জাতারা তল্লাশি চৌকির কাছে গাড়ি চাপায় তারা নিহত হয়।
জেরুসালেমের গভর্নর দপ্তরের পরিচালক জাকারিয়া ফায়ালা জানান, মুহাম্মাদের লাশ নাবলুসের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মুহান্নাদ মারা যাওয়ার আগে হাদাসা হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুই সহোদর আরও তিন ভাইবোনসহ ভ্রমণ করছিল। এ সময় ইহুদি এক সেটেলার (অবৈধভাবে বসতি স্থাপনকারী) তার গাড়ি ইচ্ছাকৃতভাবে তাদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই মুহাম্মাদ নিহত হন। ঘটনার হোতা সঙ্গে সঙ্গে পালিয়ে যান। গাড়ির চাকায় মুহান্নাদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।











