spot_img

ফিলিস্তিনকে ইসরাইলি জবরদখল থেকে মুক্ত করা ইসলামী দায়িত্ব: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রবাসী জাতীয় সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা বলেছেন, হামাস ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লড়াই চালিয়ে যাবে। ফিলিস্তিন হচ্ছে আরব ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি এবং ইসরাইলি জবরদখল থেকে এটি মুক্ত করা ইসলামী দায়িত্ব।

শনিবার (১৭ ডিসেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে হামাস প্রতিষ্ঠার ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলী বারাকা বলেন, বিশ্ববাসী এ দৃশ্য প্রত্যক্ষ করেছে যে, ২০২১ সালে হামাসের নিক্ষিপ্ত ‘আইয়াশ’ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরাইলের এইলাত শহরের র‍্যামন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। গাজা উপত্যকা থেকে ইসরাইলের সবচেয়ে দূরবর্তী শহর এইলাত। এর অর্থ হচ্ছে গোটা ইসরাইল এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

আলী বারাকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যেকোনও স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে।

তিনি গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধ পুরোপুরি প্রত্যাহার করার আহ্বান জানান এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ