ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রশাসনিক কর্মকর্তারা দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত হেবরন শহরের সামরিক চেকপয়েন্টে ফিলিস্তিনিদের নানাভাবে হেনস্থা করছে।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) মান নিউজ এজেন্সি কে দেওয়া একজন ভুক্তভোগীর সাক্ষাৎকারে এ ভয়ংকর বিষয়টি উঠে এসেছে।
বাস্সাম আবু ঈশা, যিনি তেল রুমিদা এলাকার বাসিন্দাদের একজন। মান নিউজ এজেন্সি কে তিনি বলেন, “তেল রুমেদা চেকপয়েন্টে দখলদার ইসরায়েলিদের দ্বারা পুরুষ, মহিলা ও শিশুরা হয়রানির শিকার হচ্ছে।”
তিনি আরো বলেন, “এই চেকপয়েন্টে ফিলিস্তিনিদের হয়রানি আরো বেড়েছে কারণ, ইসরায়েলি কর্মকর্তারা চেকপয়েন্টটি অতিক্রম করার সময় সমস্ত লোককে তাদের পোশাক খুলতে বাধ্য করছে।”
আবু ইশা বলেন, “প্রতিদিন সন্ধ্যায় হয়রানি বেড়ে যায়। আমরা ধৈর্য্য হারিয়ে ফেলেছি। প্রতি রাতে আমরা চেকপোস্টের সামনে বিক্ষোভ শুরু করেছি তবে কিছুই পরিবর্তন হয়নি। আমরা অনুভব করি যে আমরা একা। কিন্তু এই দখলদারদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কাছে এই অপমানজনক হয়রানি বন্ধ করার জন্য অভিযোগ করেছিল ফিলিস্তিনি বাসিন্দারা তবে তাতে কোন ভালো ফলাফল আসেনি।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











