spot_img
spot_img

উপসাগরীয় দেশগুলোর সাথে ভিসামুক্ত ব্যবস্থা নিয়ে আলোচনায় রাশিয়া

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইভানভ বলেছেন, রাশিয়া বর্তমানে উপসাগরীয় দেশের পাশাপাশি এশিয়ার কয়েকটি দেশের সাথে ভিসা-মুক্ত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছে।

গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি একথা জানান।

ইভানভ বলেন, রাশিয়ার সাথে ভিসা-মুক্ত প্রবেশ ব্যবস্থা অর্জনের জন্য বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যার মধ্যে উপসাগরীয় দেশগুলি অন্যতম।

তিনি বলেন, “আপনারা জানেন যে ভিসা-মুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়ে গেছে যা সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সাথে কার্যকর হয়েছে।”

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ