ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা বাহিনীর হাতে শহীদ দুই ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইলের প্রশাসন। ফিলিস্তিনের রামাল্লায় শত শত মানুষের উপস্থিতিতে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে গত শনিবার (১৭ ই ডিসেম্বর) জানাজাটি অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিভিল অ্যাফেয়ার্স কমিশন জানায়, দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ দুই মাস তাদের মৃতদেহ আটকে রেখেছিল। অতঃপর গত শুক্রবার দখলকৃত পশ্চিম তীরে সালামেহ শারায়া ও খালেদ আনবারের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ইজরায়েলের প্রশাসন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ৩ অক্টোবর আল-জালাজোন শরণার্থী শিবিরের পাশে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী তাদেরকে গাড়ির ভিতরে থাকা অবস্থায় গুলি চালিয়ে নৃসংসভাবে হত্যা করেছিল।
উল্লেখ্য, চলতি বছর শুধুমাত্র দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর আক্রমণে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৩৩ জন শিশু রয়েছে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক বছর এটি।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











