spot_img
spot_img

থাইল্যান্ডে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ৩১

থাইল্যান্ডের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ‍ডুবে ৩১ জন নৌসেনা নিখোঁজ হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে ঝড়ের মধ্যে থাইল্যান্ড উপসাগরে কর্ভেট যুদ্ধজাহাজটি ডুবে যায়।

জানা যায়, মধ্যরাতে ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে এইচটিএমএস সুখোথাই যুদ্ধজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর সেটি ডুবে যায়। জাহাজটির নিখোঁজ নৌসেনাদের খোঁজে নৌবাহিনীর তিনটি জাহাজ ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়।

থাই নৌবাহিনী জানায়, রাতে খারাপ আবহাওয়ার মধ্যেই চালানো উদ্ধার অভিযানে ১০৬ জন নাবিকের মধ্যে ৭৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ