spot_img
spot_imgspot_img

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচ জন নিহত ও একজন আহত হয়েছে। এ সময় বন্দুকধারীও নিহত হয়েছে।

ইয়র্ক আঞ্চলিক পুলিশপ্রধান জেমস ম্যাকসুইন জানান, অন্টারিওর ভনে একটি আবাসিক ভবনে তার এক কর্মকর্তা সন্দেহভাজনকেও গুলি করে হত্যা করেছে। মোট ছয় জন নিহত হয়েছে। তাদের মধ্যে বাকি পাঁচ জন ভুক্তভোগী।

তিনি আরও জানান, সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে আহত সপ্তম ব্যক্তি এখন হাসপাতালে আছেন এবং তিনি বেঁচে থাকার আশা করছেন।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ