spot_img

মালয়েশিয়ায় পুরুষের মতো পোশাক পরলে নারীদের জরিমানা ও বেত্রাঘাত

মুসলিম নারীদের জন্য একটি নতুন আইন পাস করেছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে সরকার। এই আইনে বিবাহ বহির্ভূত গর্ভধারণ, পুরুষদের মতো আচরণ ও পোশাক পরার জন্য বেত্রাঘাত ও জরিমানা রয়েছে। এই ধরনের অপরাধের জন্য পাঁচ হাজার রিঙ্গিত বা মালয়েশিয়ার মুদ্রা পর্যন্ত জরিমানা এবং ৩ বছরের কারাদণ্ড ও ৬টি বেত্রাঘাত বা উভয়ই হতে পারে।

মালয়েশিয়া সরকারের ধর্মীয় বিষয়ক কর্মকর্তা সতিফুল বাহারি মামত জানান, এটা মুসলমানদের জন্য আরও কল্যাণ বয়ে আনবে। নতুন আইনে নারীদের পুরুষের মতো আচরণ করা নিষিদ্ধ করা হয়েছে। কারণ বর্তমান আইন শুধুমাত্র পুরুষদেরকে নারীর মত আচরণ করতে নিষেধ করেছে। তাই এখন নারী-পুরুষ উভয়ের জন্যই আইনে সমতা আনা হয়েছে।

তিনি আরও জানান, হঠাৎ নতুন নিয়মের কারণ হলো, আগে এই সমস্যা (নারীরা পুরুষের মতো আচরণ বা সমকামিতা) তেমন ছিল না। কিন্তু আমরা এখন এটি প্রায়শই দেখতে পাই। টমবয় বা লেসবিয়ানের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই সমস্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ