ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি এমপি তাওয়াংয়ে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, আমাদের সেনাবাহিনী যত শক্তিশালী, সরকার তত দুর্বল।
সোমবার (১৯ ডিসেম্বর) তিনি বলেন, মোদী সরকার স্বচ্ছ নয় এবং তারা অর্ধেক সত্য কথা বলে। সরকার কেন সংসদে এ বিষয়ে বিতর্ক করছে না? চীনের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য সরকার কী করছে? সরকার চীনের নামই উল্লেখ করছে না!
তিনি আরও বলেন, আমাদের এলাকায় কেউ আসেনি বলে প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করেছেন। যেখানে স্যাটেলাইট ছবি রয়েছে যা দেখায় যে চীনা সেনারা ডেপসাং এবং ডেমচক দখল করেছে। তারা আমাদের জমি দখল করতে থাকবে তবুও তাদের সাথে বাণিজ্য ভারসাম্যহীনতা অব্যাহত থাকবে? প্রধানমন্ত্রী কেন চীনকে লাল চোখ আর ৫৬ ইঞ্চি বুক দেখাচ্ছেন না?
ওয়েসি বলেন, সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা বা সংসদে বিতর্ক করা এবং চীনের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে তা বলা উচিত। সরকার রাজনৈতিক নেতৃত্ব দেখালে গোটা দেশ তাদের সমর্থন করবে। সেনাবাহিনী খুবই শক্তিশালী কিন্তু সরকার খুবই দুর্বল এবং চীনকে ভয় পায়।
সূত্র: পার্সটুডে











