spot_img
spot_img

নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না: কিম ইয়ো-জং

পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চালানোর জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে দেওয়া এক বক্তব্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেও তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু যখন আমাদের বেঁচে থাকা ও উন্নয়নের অধিকার হুমকিগ্রস্ত হচ্ছে তখন আমরা কেন নিষেধাজ্ঞাকে ভয় পাবো এবং থেমে যাবো?

তিনি আরও বলেন, তার দেশ একটি গোয়েন্দা উপগ্রহ তৈরির যে চেষ্টা করছে সেটি উত্তর কোরিয়ার নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।

গত রোববার একটি গোয়েন্দা উপগ্রহ তৈরির গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়া। সে ঘোষণার দুদিন পর দেশটির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত কিম ইয়ো-জং এসব কথা বলেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ