spot_img
spot_img

ফিলিস্তিনি রাখালের ১২০টি ভেড়া চুরি করল ইসরাইলের বসতি স্থাপনকারীরা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে বসতি স্থাপনকারী উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনের এক রাখালের ১২০টি ভেড়া চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ফিলিস্তিনের জেনিনের দক্ষিণে ইয়াবাদ শহরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাখাল ইমাদ লুৎফি জুহাইর বলেন, অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা তাকে তার পাল থেকে জোর করে দূরে সরিয়ে দেয়। অতঃপর সেখান থেকে ১২০টি ভেড়া চুরি করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পশ্চিম তীরের ইয়াবাদের কাছে নির্মিত অবৈধ মেভো ডোটান বসতি থেকে এই ইহুদিবাদীরা এসেছিল বলে মনে হচ্ছে।

ইতিপূর্বে জর্ডান উপত্যকার উত্তরে ফিলিস্তিনিদের মালিকানাধীন ছয়টি গরু চুরি করে নিয়ে গিয়েছিল ইহুদিবাদীরা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিনিয়ত অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণ বাড়ছে। যারা আক্রমণ করছে তারা ইসরাইলি বাহিনী দ্বারা সুরক্ষিত থাকে ও নানা ধরনের সহায়তা পায়।

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি এসব বিষয়ের সর্বদা নিন্দা জানিয়ে আসছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ