পশ্চিমতীরে আহমাদ দারাগমে (২৩) নামে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এ ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে ফিলিস্তিনের নাবলুস শহরে এ হামলা চালায় ইসরাইলি সেনারা।
নিহত আহমাদ পশ্চিমতীরের সাকাফি তুলকারম ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। আজকের হামলায় ইসরাইলি সেনাদের ছোঁড়া টিয়ার গ্যাসে ফিলিস্তিনের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সূত্র: পার্সটুডে










