spot_img

গাড়ি বোমা হামলায় আফগানিস্তানের বাদাখশানের পুলিশ প্রধান নিহত

ভয়াবহ বোমা হামলায় ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের পুলিশ প্রধান মাওলানা আব্দুল হক ওমর নিহত হয়েছেন।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে ফৈজাবাদ শহরে তার বাড়ির সামনেই গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আফগান আফগান গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারীরা অফিসারের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ হামলায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। যার মধ্যে বেসামরিক লোকও ছিল।

তাৎক্ষণিকভাবে হামলার দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ একটি প্রদেশের উচ্চপদস্থ তালেবান কর্মকর্তা আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন।

সূত্র: হাতস-ই সুবহ ও সামা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ