ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ২০২২ সালের শুরু থেকে জেরুজালেমের ৬০০ জন ফিলিস্তিনি শিশুকে গৃহবন্দী করেছে।
গত সোমবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনের বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।
কমিশন জানিয়েছে, দখলদার ইসরাইলী জেরুজালেমের ১৪ বছরের কম বয়সী শিশুদের শাস্তির মাধ্যম হিসাবে ‘গৃহবন্দী নীতি’ বেছে নিয়েছে।
গৃহবন্দী অবস্থায় ফিলিস্তিনি নাবালকদের গোড়ালিতে জিপিএস মনিটর পরতে বাধ্য করা হচ্ছে। একজন কর্মকর্তা ছাড়া তাদের স্কুল, এমনকি ক্লিনিকেও যেতে দেওয়া হচ্ছে না।
কিছু জেরুসালেমের পরিবার তাদের সন্তানদের মুক্তির জন্য দখলদার ইসরাইলের আদালত কর্তৃক আরোপিত অত্যধিক জরিমানা পরিশোধ করতে তাদের সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছে।
কমিশন উল্লেখ করেছে, কিছু শিশুকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দখলকৃত পবিত্র শহরের বাইরের বাড়িতে গৃহবন্দী করা হয়। শুধু তাই নয় তাদের পরিবারকে এসব বাড়ির ভাড়া পরিশোধের জন্য বাধ্য করা হয়।
শিশুদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে দখলদার ইসরায়েলের ‘গৃহবন্দী নীতি’ শিশুদের মনে ক্রমাগতভাবে উদ্বেগ, ভয় ও বঞ্চনার একটি অনুভূতি সৃষ্টি করে। যার জন্য এসব শিশুদের মাঝে মানসিক অস্থিরতা, অনিচ্ছাকৃত প্রস্রাব ও অত্যধিক স্নায়ুবিক দুর্বলতা পরিলক্ষিত হয়।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার











