সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মা-মেয়েসহ ৩জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার পর একজন মারা যান। এ ছাড়া অপর নিহত দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপর একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান বলে জেনেছি।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজনের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন মারা যান।











