spot_img
spot_img

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৪

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনও ওই এলাকা পার হচ্ছিল। বাসটি দ্রুতগতিতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২৫ জন আহত হন।

ওসি হারুন অর রশিদ আরও জানান, এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেলযোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করার পর পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে চলে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ