spot_img
spot_img

রংপুরে জামায়াতের মিছিল থেকে আটক ৯

রংপুর মহানগরীতে জামায়াতের গণমিছিল ছত্রভঙ্গ করে মিছিল থেকে ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর ভাঙ্গা মসজিদ মোড় হতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি সুপার মার্কেট মোড় পর্যন্ত পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

পরে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

তিনি জানান, জুমার নামাজ শেষে ভাঙ্গা মসজিদ মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু মিছিল কিংবা সমাবেশ করার জন্য তাদের কোনো অনুমতি ছিল না। এ কারণে আমরা তাদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছি। একই সঙ্গে বেআইনি সমাবেশ কিংবা মিছিল করার চেষ্টা করায় ৯ জনকে আটক করা হয়েছে।

আবু মারুফ হোসেন বলেন, জামায়াত-বিএনপি যাতে রংপুরে কোনো রকম নাশকতা করতে না পারে সে জন্য পুলিশ সজাগ রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ