spot_img
spot_img

রাজধানীতে জামায়াতের মিছিলে বাধা; সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ১১

রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিলে বাধা দেয় পুলিশ। পরবর্তিতে পুলিশ-জামায়াত সংগর্ষে ১০ পুলিশ সদস্য আহত ও জামায়াতের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জনসংযোগ শাখার উপকমিশনার মো. ফারুক হোসেন সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, মৌচাকে বিএনপির গণমিছিলে জামায়াতের কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামীকাল পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেখতে যাবেন।

পুলিশ জানিয়েছে, আজ দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ