মেট্রোরেলে চড়তে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। শীত উপেক্ষা করে সকাল থেকেই বেশির ভাগ যাত্রী ভ্রমণের উদ্দেশে মেট্রোরেলে চড়তে এসেছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার মো. লিটন বলেন, সকাল ৮টায় গেট খুলে দেওয়া হয়েছে। লাইনের মানুষ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ৮টার আগে থেকেই দীর্ঘ লাইন শুরু হয়েছে। তবে আজকে একটু ভিড় কম।











