spot_img

কর্মক্ষেত্রে আলাদা ব্যবস্থা থাকলে নারীদের চাকরি করতে বাঁধা নেই : আফগান সরকার

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বেসরকারী সংস্থাগুলো থেকে নারী কর্মীদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, “বাস্তবায়িত বিষয়টির মাধ্যমে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।”

গতকাল (১ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “শরীয়া আইন বাস্তবায়ন করা হলে কিছু লোক এর দ্বারা সাময়িক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। তবে তাদের বিকল্প উপায় ভাবা উচিত। কিন্তু এই জায়গা থেকে সবাই যে ক্ষতিগ্রস্ত হবে তা সঠিক নয়। প্রত্যেক মুসলিম ভাই ও বোনের কাজ করার অধিকার রয়েছে কিন্তু তা অবশ্যই বৈধ উপায়ে হওয়া উচিত।”

তিনি আরো বলেন, নারীদের ইসলামী ইমারাতের প্রশাসন থেকে বরখাস্ত করা হলেও প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে তারা উপস্থিত রয়েছে।

সূত্র: টোলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ