গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫৫৯ জনের মৃত্যু ও নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে এ তথ্য প্রকাশ করা হয়।
সোমবার (২ জানুয়ারি) এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন। অন্যদিকে মারা গিয়েছিলেন ৫৫৯ জন।
মহামারির শুরু থেকে সবমিলিয়ে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জনে।











