নববর্ষ উপলক্ষে দুবাই প্রশাসন ব্যক্তিগত মদের লাইসেন্স ফি ও সমস্ত অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর পৌরসভার ৩০ শতাংশ ট্যাক্স স্থগিত করেছে।
গত রবিবার (১ জানুয়ারি) দুবাইয়ের দুটি সরকারি মদ কোম্পানি মেরিটাইম এবং মার্কেন্টাইল ইন্টারন্যাশনাল এই ঘোষণা করেছ। এই দুটি কোম্পানিই এমিরেটস গ্রুপের অংশ।
ক্ষমতাসীন আল মাকতুম পরিবারের নির্দেশে এই ঘোষণা করা হয়। যদিও এর ফলে তাদেরকে হারাতে হবে রাজস্বের একটি বড় অংশ। দুবাইতে মদের উপর ৩০ শতাংশ কর ছিল এবং যারা মদের লাইসেন্স নিয়েছিলেন তাদের একটি নির্দিষ্ট ফি দিতে হয়েছিল।
উল্লেখ্য, এর পূর্বে দুবাই প্রশাসন পর্যটকদের আকৃষ্ট করার জন্য মদ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছিল। যেমন রমজান মাসে দিনের বেলাও মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড লকডাউনের সময় মদের হোম ডেলিভারিও শুরু হয়েছিল।
সূত্র: রয়টার্স ও মুসলিম মিরর











