spot_img
spot_img

ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি

দোনেৎস্কে রুশ সেনা অবস্থানে হিমার্স হামলায় বহু হতাহতের ঘটনার পর ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ করেছেন।

জেলেনস্কি বলেন, ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দেওয়ার এ পরিকল্পনা করছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশকে ধ্বংস করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া।

তিনি আরও বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে— রাশিয়া ইরানের অত্যাধুনিক শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদি এ হামলার পরিকল্পনা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ