অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত হওয়ার পর খরচ কমাতে শ্রীলঙ্কায় সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ীই সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ করলো দেশটি।
অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে সোমবার (২ জানুয়ারি) এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২.৯ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা করছে শ্রীলঙ্কা। তবে এক্ষেত্রে আইএমএফ শর্ত জুড়ে দিয়েছে, ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য কমাতে হবে সরকারি ব্যয়।
আইএমএফ আরও জানিয়েছে, শ্রীলঙ্কায় এখন যে সংখ্যক সরকারি পদ আছে তাও কমাতে হবে। বর্তমানে দেশটিতে ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।
এ ছাড়া শর্ত দেওয়া হয়েছে, সব পণ্যের ওপর কর বাড়াতে হবে এবং সরকারি যেসব প্রতিষ্ঠান লোকসানের মধ্যে আছে সেগুলো বিক্রি করে দিতে হবে। আইএমএফের শর্ত অনুযায়ীই সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা।
সূত্র : এএফপি











