spot_img

মির্জা ফখরুলকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিৎ : শাজাহান খান

পাকিস্তানের সময় ভালো ছিলাম- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, ফখরুল ইসলামের বাবা ছিলেন মুসলিম লীগের সভাপতি। মুক্তিযুদ্ধের সময় ছিলেন রাজাকার। সেজন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিৎ। মুক্তিযুদ্ধের অসম্মান করে মির্জা ফখরুল এখন বলেন, খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট কাউকে শান্তি দিতে চায় না। তারা দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। তারা একবার নয়, দুইবার নয়- একুশ বার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ