মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে গত সোমবার (২ জানুয়ারি) বাড়ি থেকে তুলে পশ্চিম জেরুজালেমের মাসকুবিয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা কর্মকর্তারা।
এ বিষয়ে শেখ সাবারি বলেন, “আল আকসা মসজিদ সম্পর্কে তার বক্তব্যের জন্যই তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কারণ মুসলিম পবিত্র স্থানের বিরুদ্ধে ইসরাইলের চলমান পরিকল্পনার বিরোধিতা করার অনুমতি নেই।”
তিনি আরো বলেন, “আল-আকসা মসজিদের প্রতি আমাদের ধর্মীয় ও কৌশলগত অবস্থান দৃঢ়ভাবে রয়েছে। তারা আমাদের বিরুদ্ধে আইনের সমস্ত রকম লঙ্ঘন ও ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও আমরা তাদের থেকে পিছপা হব না।”
শেখ সাবরি দখলদার ইসরায়েলের একজন কট্টর সমালোচক। সাম্প্রতিক বছরগুলিতে তাকে একাধিকবার গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আল-আকসা মসজিদ এবং এর আশেপাশের এলাকা থেকে এক সময়ে নিষিদ্ধ করা হয়েছিল তাকে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বিদেশ ভ্রমনেও। এছাড়াও ফিলিস্তিনি ব্যক্তিত্বদের সাথে যোগাযোগ করা থেকে বাধা দেওয়া হয়েছিল তাকে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











