ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জন্য রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বলেছেন, নভেম্বরে ‘মস্কো ফরম্যাট’ সহ আঞ্চলিক বিভিন্ন বৈঠকে এই সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
আফগানিস্তানের জন্য রাশিয়ার রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলেন।
সাক্ষাৎকারে তিনি, ইমারাতে ইসলামিয়ার সরকারকে একটি কার্যকর সরকার বলে অভিহিত করেন।
তিনি আরো বলেন, “এই সরকার সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তরিক।”
আমেরিকা পুনরায় আফগানিস্তানে তার প্রভাব ও সক্ষমতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালাচ্ছে বলে ক্রেমলিনের চিন্তিত হওয়ার বিষয়টিও তিনি প্রকাশ করেন।
উল্লেখ্য; আফগানিস্তানের অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় রাশিয়া ইসলামী ইমারাতের সাথে সবচেয়ে বেশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক স্থাপন করেছে।
সূত্র: এভিএ











