ফিলিস্তিনের ৩২ বছর বয়সী প্রতিবন্ধী ইয়াদ আল-হালালের হত্যাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী পুলিশ অফিসারের পদন্নোতি হয়েছে। ২০২০ সালের মে মাসে অধিকৃত পূর্ব জেরুসালেমে নিরস্ত্র এই যুবককে গুলি করে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে মামলার মুখোমুখি হওয়া সত্ত্বেও ওই পুলিশ অফিসারের পদোন্নতি করা হয়েছে বলে চলতি সপ্তাহে খবর বেরিয়ে।
সীমান্ত পুলিশে থাকা ওই অফিসার গ্যাগ অর্ডারের (আদালত অথবা সরকারের বিশেষ আদেশ) অধীনে ছিলেন। তিনি দাবি করেছিলেন যে ওই ফিলিস্তিনি যুবক অস্ত্র বহন করেছিলেন। কিন্তু হালাক নিরস্ত্র ছিলেন।
এদিকে গত সোমবার ইসরাইলী মিডিয়া জানায়, যে পুলিশ অফিসার হালাককে হত্যা করেছে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং সম্প্রতি তেল আবিব মেট্রোপলিটন এলাকায় ইসরাইলের বর্ডার পুলিশের একটি ঘাঁটিতে তাকে অপারেশন সার্জেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই











