spot_img
spot_img

ইহুদি বসতি স্থাপনকারীরা আল-আকসার গেটে অশালীন নৃত্য পরিবেশন করেছে

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল পুরনো শহর ও আল-আকসা মসজিদের কাছে অশালীন নাচ ও তালমুদিক আচার অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে এই উদযাপনের পরে মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দখলকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

বসতি স্থাপনকারীরা তাদের স্লোগানের মাধ্যমে মিছিল বের করে। এ সময় তাদের রক্ষার জন্য পুরনো শহরের গলিতে প্রচুর সংখ্যক ইসরাইলের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এই দখলদার ইসরায়েলি বাহিনী বাব হাত্তার কাছে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এর ফলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। সিলওয়ানের ওয়াদি আল-রাবাবা পাড়ায় হামলা চালিয়ে দুই ভাইকেও আটক করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে ১৫ মিনিট অবস্থান করেছেন ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। এর পর টুইটবার্তায় তিনি লিখেছেন, হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরাইল সরকার। একই সঙ্গে আল আকসা ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত হওয়ায় এ স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_img
spot_img
spot_img

সর্বশেষ