spot_img
spot_img

আল-আকসায় ইসরাইলী প্রধানমন্ত্রীর অনুপ্রবেশে তীব্র নিন্দা জানালেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গত মঙ্গলবার আল আকসা মসজিদ প্রাঙ্গণে সফর করেছেন। এ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই সাথে তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ সাত্তাহ।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরাইলী মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের ওপর বড় আঘাত। তারা পবিত্র এ মসজিদকে ইহুদী উপাসনালয় বানাতে চায়। যা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং চুক্তিবিরোধী কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ছাড়া বেন গাভিরের আল আকসা পরিদর্শনকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে সতর্ক বার্তা প্রদান করেছে হামাস।

উল্লেখ্য, গত মঙ্গলবার মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে ১৫ মিনিট অবস্থান করেছেন ইতামার। এর পর টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরাইল সরকার। একই সঙ্গে আল আকসা ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত হওয়ায় এ স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি।’

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ