spot_img
spot_img

আমেরিকার ইনোচ শহরের একটি বাড়ি থেকে ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আমেরিকার উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়।

বিবৃতিতে বলা হয়, প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে।

ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্টলেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ