spot_img
spot_img

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ১২৪৩ জনের মৃত্যু; শনাক্ত ৪ লাখ ৪৬ হাজার ৮৬২

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১২৪৩ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৮৬২ জন।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৫ হাজার ৭১৮ জনে।

এছাড়া আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৭০ লাখ ২৪ হাজার ৬৭৮ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ